google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং
ছবির ক্যাপশন: আগামীকাল বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট ছবির ক্যাপশন: আগামীকাল বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট
ad728

আগামীকাল বৃহস্পতিবার থেকে বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এবং পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্য সব কার্যালয় থেকে এই নোট ছাড়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকলেও নতুন নোটে সেটি নেই। পরিবর্তিত নকশায় সামনে কেন্দ্রীয় শহীদ মিনার এবং পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি ব্যবহার করা হয়েছে। নতুন নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে।


নতুন নোটের নকশা

নতুন ৫০০ টাকার নোটের আকার ১৫২ মিমি × ৬৫ মিমি।

  • সম্মুখভাগে বাঁ পাশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি।

  • মাঝখানে ব্যাকগ্রাউন্ডে রয়েছে শাপলার পাতা, কলি ও প্রস্ফুটিত ফুল, যা জাতীয় ফুলের প্রতীক।

  • পেছনে মুদ্রিত রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।

জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, তার নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘500’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটটিতে সবুজ রঙের আধিক্য চোখে পড়বে।


নিরাপত্তা বৈশিষ্ট্য

নতুন নোটে যুক্ত করা হয়েছে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য

  • নোটের ডান দিকের কোনায় মুদ্রিত মূল্যমান ‘500’ উন্নতমানের রং পরিবর্তনশীল নিরাপত্তা কালিতে ছাপা, যা নেড়েচেড়ে দেখলে সবুজ থেকে নীল রঙে রূপ নেয়।

  • মূল্যমানের ভেতরে কোনাকুনি ‘৫০০’ লেখা দেখা যাবে।

  • বাঁ পাশে রয়েছে ৪ মিমি চওড়া লাল ও স্বর্ণালি বারের সমন্বয়ে প্যাঁচানো নিরাপত্তা সুতা। নোট নাড়াচাড়া করলে লাল অংশ সবুজে বদলে যাবে এবং আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্ট দেখা যাবে।

  • স্বর্ণালি অংশ রংধনুর মতো উজ্জ্বল বারে রূপ নিয়ে ওপর থেকে নিচে নড়াচড়া করবে।

  • দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের ডান দিকে নিচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রয়েছে, যা স্পর্শে অনুভূত হয়।

এর আগে বাংলাদেশ ব্যাংক নতুন নকশার ২০, ৫০, ১০০ ও ১০০০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে। এবার ৫০০ টাকার নোটেও আনা হলো নতুন রূপ।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ