google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা ছবির ক্যাপশন: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা
ad728


ড. ইউনূস বলেন, বিজয়ের আনন্দের দিনে তিনি গভীর ব্যথিত হৃদয়ে জাতির সামনে দাঁড়িয়েছেন। তার ভাষায়, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর সরাসরি আঘাত।

তিনি জানান, শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। একই সঙ্গে তিনি জনগণকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসী শক্তিকে সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে। তাদের কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ