google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজির মামলায় রিমান্ডের পাঁচ ঘণ্টার মাথায় ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাতের জামিন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
ছবির ক্যাপশন: চাঁদাবাজির মামলায় রিমান্ডের পাঁচ ঘণ্টার মাথায় ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাতের জামিন ছবির ক্যাপশন: চাঁদাবাজির মামলায় রিমান্ডের পাঁচ ঘণ্টার মাথায় ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাতের জামিন
ad728

গাজীপুরে চাঁদাবাজির একটি মামলায় ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী তাহরিমা জান্নাত (সুরভী)–কে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়ার পাঁচ ঘণ্টার মধ্যেই জামিন দিয়েছেন আদালত। সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে তাঁকে চার সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার দুপুর একটার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি তাহরিমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আদেশের পরপরই আদালত প্রাঙ্গণে জাতীয় ছাত্রশক্তির ব্যানারে নেতা–কর্মীরা বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. মান্নান জানান, রিমান্ড আদেশের বিরুদ্ধে বিকেলে আপিল করা হলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জামিন মঞ্জুর করেন। আদালতের আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত শেষ হলে তাহরিমার আজই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় তাহরিমা অভিযোগ করে বলেন, কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই তাঁকে রিমান্ডে পাঠানো হয়েছে। তাঁর দাবি, ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তের কোনো নথি উপস্থাপন করা হয়নি।

সকালে তাহরিমাকে আদালতে তোলা হবে—এ খবর পেয়ে জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন এবং তাঁর মুক্তির দাবিতে স্লোগান দেন। রিমান্ড মঞ্জুরের পর তাঁরা এজলাসের ফটকে বিক্ষোভ করলে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় অবিলম্বে মুক্তি না দিলে সারা দেশে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় এক সাংবাদিক নাইমুর রহমান (দুর্জয়) তাহরিমার বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেলিংয়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও রয়েছে।

মামলার পর গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেপ্তার করা হয়। মামলার নথিতে তাঁর বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ (অপু) বলেন, তাহরিমা বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে তাঁদের সঙ্গে অংশ নিয়েছেন, তবে তিনি তাঁদের কমিটির সদস্য নন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ