google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: টেকনাফে-কোস্ট-গার্ডের-অভিযানে-৫০-হাজার-ইয়াবা-জব্দ
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে টেকনাফ থানাধীন জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা অভিযান চালান।
অভিযান চলাকালে একজন সন্দেহভাজন ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে সেই বস্তা উদ্ধার করে তল্লাশি চালালে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দ করা ইয়াবা সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।