google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ছবির ক্যাপশন: ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও সচেষ্ট রয়েছে বলে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিক, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জানিয়েছে সরকার।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত করতে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর কূটনীতিকদের নিয়ে একটি ব্রিফিং সভার আয়োজন করা হয়।

সভায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের জানান, নির্বাচন কমিশন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানিয়েছে এবং তারা বাংলাদেশে এলে নির্বাচন কমিশন তাদের স্বাগত জানাবে। একই সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া ঢাকায় কর্মরত কূটনীতিকদের নিরাপত্তা নিয়েও সরকার আশ্বস্ত করেছে।

ব্রিফিংয়ে ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের কারণে বিদেশি কূটনীতিকদের মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই আজকের এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ