google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার আজিম দুই মাস আগেও ছিলেন চুরি ও মাদক মামলার আসামি

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
ছবির ক্যাপশন: পর্নোগ্রাফি-মামলায়-গ্রেপ্তার-আজিম-দুই-মাস-আগেও-ছিলেন-চুরি-ও-মাদক-মামলার-আসামি ছবির ক্যাপশন: পর্নোগ্রাফি-মামলায়-গ্রেপ্তার-আজিম-দুই-মাস-আগেও-ছিলেন-চুরি-ও-মাদক-মামলার-আসামি
ad728

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়ার বাসিন্দা আজিম উদ্দিন দুই মাস আগেও মাদক ও চুরির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। গত ২৩ আগস্ট তাঁকে সিএনজিচালিত অটোরিকশা চুরি ও মাদকের মামলায় পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

২৬ বছর বয়সী আজিম পঞ্চম শ্রেণির বেশি লেখাপড়া করতে পারেননি। তিনি তিন ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয়। স্থানীয় সূত্রে জানা যায়, আজিম এর আগে দুইবার বিয়ে করেছিলেন এবং দুইজনের সঙ্গেই তাঁর বিচ্ছেদ ঘটে। দুই বছর আগে তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকার বৃষ্টিকে বিয়ে করেন। এরপর তিনি এলাকায় খুব একটা আসতেন না।

পুলিশের তথ্য অনুযায়ী, আজিম ও তাঁর স্ত্রী বৃষ্টি দুজনেই পর্নোগ্রাফির সঙ্গে জড়িত। গত সোমবার বান্দরবান থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে তাঁদের প্রথম ভিডিও প্রকাশিত হয়। এরপর এক বছরে তাঁদের প্রকাশিত ১১২টি ভিডিও প্রায় ২ কোটি ৬৭ লাখবার দেখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজিমের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। তাঁর বাবা আবুল কালাম ব্যাটারিচালিত অটোরিকশা চালান এবং বেশির ভাগ সময় গ্রামে থাকেন না। তাঁদের পরিবার আশপাশের লোকজনের সঙ্গে খুব কমই মিশতেন।

বরুমচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউসুফ বলেন, “আজিমের পরিবার অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে আমরা আগে শুনেছি। তবে এভাবে গ্রেপ্তার হওয়ার খবর শুনে আমরা বিস্মিত।”

ওসি মো. মনির হোসেন বলেন, “আগে মাদক ও চুরির মামলায় আজিমকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন স্থানীয়দের মুখে শুনেছিলাম, সে পর্নোগ্রাফির সঙ্গে জড়িত। তবে কোনো প্রমাণ পাইনি।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ