google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপিয়ান বাছাইয়ে স্পেনের বিশ্বকাপ নিশ্চিত, ২৮ বছর পর স্কটল্যান্ডসহ আরও কয়েকটি দলের ইতিহাস গড়া

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
ছবির ক্যাপশন: ইউরোপিয়ান-বাছাইয়ে-স্পেনের-বিশ্বকাপ-নিশ্চিত,-২৮-বছর-পর-স্কটল্যান্ডসহ-আরও-কয়েকটি-দলের-ইতিহাস-গড়া ছবির ক্যাপশন: ইউরোপিয়ান-বাছাইয়ে-স্পেনের-বিশ্বকাপ-নিশ্চিত,-২৮-বছর-পর-স্কটল্যান্ডসহ-আরও-কয়েকটি-দলের-ইতিহাস-গড়া
ad728

ইংল্যান্ডের মতো গোল হজম না করে বাছাইপর্ব শেষ করার সুযোগ থাকলেও শেষ ম্যাচে তা আর পারল না স্পেন। সেভিয়ায় তুরস্কের বিপক্ষে ২-২ গোলে ড্র করেও ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। ‘ই’ গ্রুপে ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করেছে তারা। এ ফলের মধ্য দিয়ে ইতালির টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডেও ভাগ বসাল স্পেন, যেখানে ২৫টি জয় এবং ৬টি ড্র রয়েছে।

ম্যাচের শুরুতে দানি ওলমোর গোল স্পেনকে এগিয়ে দিলেও বিরতির আগে দেনিজ গুলের গোলে সমতায় ফেরে তুরস্ক। দ্বিতীয়ার্ধে সালিহ ওজকান তুরস্ককে এগিয়ে দিলেও ৮ মিনিট পর মিকেল ওইয়ারসাবালের গোলে স্পেন ম্যাচে সমতা ফেরায়। ম্যাচ শেষে ওলমো জানান, ‘অম্লমধুর অনুভূতি হলেও বিশ্বকাপ নিশ্চিত করতে পেরে খুব ভালো লাগছে।’

১৩ পয়েন্ট নিয়ে তুরস্ক গ্রুপে দ্বিতীয় হলেও তাদের বিশ্বকাপ সম্ভাবনা এখনো বেঁচে আছে। মার্চে প্লে–অফে তাদের প্রতিপক্ষ হবে উত্তর আয়ারল্যান্ড, সুইডেন, রোমানিয়া বা উত্তর মেসিডোনিয়া।


২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড

গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে নাটকীয় ম্যাচে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ১১ পয়েন্ট পাওয়া ডেনমার্ককে এখন প্লে–অফে লড়াই করতে হবে।

স্কট ম্যাকটমিনে, লরেন্স শ্যাঙ্কল্যান্ড, কিয়েরান টিয়ার্নি ও কেনি ম্যাকলিনের গোলে স্কটল্যান্ড পায় স্মরণীয় জয়। যোগ করা সময়ে দুটি গোল তাদের বিশ্বকাপের স্বপ্ন পূরণ করে।


বেলজিয়ামের সাত গোলের উল্লাস

লিয়েগে লিখটেনস্টেইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে অপরাজিত অবস্থায় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে তারা। ওয়েলস দ্বিতীয় দল হিসেবে প্লে–অফে যাবে। এ নিয়ে ১৫তম বার বিশ্বকাপে খেলবে বেলজিয়াম।


সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিশ্বকাপ নিশ্চিত

ভিয়েনায় বসনিয়ার সঙ্গে ১-১ ড্র করেও ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে অস্ট্রিয়া। ‘এইচ’ গ্রুপে ১৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে।
অন্যদিকে কসোভোর সঙ্গে ১-১ ড্র করে ‘বি’ গ্রুপে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে সুইজারল্যান্ড। কসোভোকে প্লে–অফে লড়তে হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ