google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমের পাশে স্টেডিয়াম সরাতে সরকারের প্রতি দাবি—খেলাফত আন্দোলনের মুফতি সুলতান মহিউদ্দিন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
ছবির ক্যাপশন: বায়তুল মোকাররমের পাশে স্টেডিয়াম সরাতে সরকারের প্রতি দাবি—খেলাফত আন্দোলনের মুফতি সুলতান মহিউদ্দিন ছবির ক্যাপশন: বায়তুল মোকাররমের পাশে স্টেডিয়াম সরাতে সরকারের প্রতি দাবি—খেলাফত আন্দোলনের মুফতি সুলতান মহিউদ্দিন
ad728

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশে অবস্থিত জাতীয় স্টেডিয়াম থেকে গান-বাজনা ও বিনোদনমূলক কার্যক্রম বন্ধ করে তা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন। শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই প্রতিবাদ ও দাবি জানান।

মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, বায়তুল মোকাররমের পাশেই থাকা স্টেডিয়ামে নিয়মিত গান-বাজনা, নাচ ও অ-ইসলামিক কিছু কার্যক্রম হচ্ছে। তিনি বলেন, “খেলার নামে, বিনোদনের নামে অ-ইসলামিক অনেক কার্যকলাপ হয়। তাই জাতীয় মসজিদের আশপাশে নাচ-গান এবং কোনো ধরনের গানের অনুষ্ঠান করা যাবে না।”

অন্তর্বর্তী সরকারের প্রতি মুফতি সুলতান আবেদন করে বলেন, প্রয়োজনে সরকার বায়তুল মোকাররম মসজিদের পাশে থাকা জাতীয় স্টেডিয়াম অন্যত্র সরিয়ে দিয়ে ঐ অংশে সরকারি গুরুত্বপূর্ণ অফিস বা আদালত স্থাপন করতে পারে — এটাই তাঁর জোর দাবি।

তিনি আরও বলেন, দেশের মুসলমানরা ইসলামের মর্যাদা, কোরআন ও নবীর সম্মান রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ; ইসলামের বা কোরআনের অবমাননা তিনি কখনো মেনে নেবেন না।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ