google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বড় মামলার তদন্ত রিপোর্ট দাখিল সপ্তাহেই, পলাতক আসামি প্রত্যাবর্তনে তৎপর সরকার: চিফ প্রসিকিউটর

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
ছবির ক্যাপশন: বড় মামলার তদন্ত রিপোর্ট দাখিল সপ্তাহেই, পলাতক আসামি প্রত্যাবর্তনে তৎপর সরকার: চিফ প্রসিকিউটর ছবির ক্যাপশন: বড় মামলার তদন্ত রিপোর্ট দাখিল সপ্তাহেই, পলাতক আসামি প্রত্যাবর্তনে তৎপর সরকার: চিফ প্রসিকিউটর
ad728

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই কয়েকটি বড় মামলার তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। পাশাপাশি পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কুষ্টিয়ায় চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ৬ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় চিফ প্রসিকিউটর বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে ‘সো-কলড’ বা ‘তথাকথিত’ বলা আদালত অবমাননার শামিল। তিনি আরও উল্লেখ করেন, এই অভ্যুত্থানের ফসল হিসেবে বর্তমান রাষ্ট্র দাঁড়িয়ে আছে, যা অর্জিত হয়েছে ১,৪০০ মানুষের রক্তদান, প্রায় ২৫ হাজার মানুষের অঙ্গহানি এবং অগণিত মানুষের ত্যাগের মাধ্যমে।

তিনি বলেন, বিচারপ্রক্রিয়া সংক্রান্ত আইনগত উপায়ে আপত্তি তোলা যেতে পারে, তবে রাষ্ট্রের মহান অর্জনকে খাটো করার অধিকার আদালতে কোনো আসামির নেই। এটি আদালত অবমাননা এবং রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য বলেও মন্তব্য করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ