google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভূমিকম্প–পরবর্তী পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চার দিন ক্লাস বন্ধ, হল ছাড়ার নির্দেশ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ভূমিকম্প–পরবর্তী পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চার দিন ক্লাস বন্ধ, হল ছাড়ার নির্দেশ ছবির ক্যাপশন: ভূমিকম্প–পরবর্তী পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চার দিন ক্লাস বন্ধ, হল ছাড়ার নির্দেশ
ad728

ভূমিকম্পের পর রাজধানী ঢাকাসহ সারাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চার দিন ক্লাস–পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের ২৪ নভেম্বর ২০২৫, সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত কেবল অনলাইন ক্লাস চলবে, তবে সব ধরনের পরীক্ষা স্থগিত থাকবে। এ সময়ে কেবল বিভাগীয় সিদ্ধান্ত ও শিক্ষার্থীদের লিখিত সম্মতির ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া যাবে।

এ ছাড়া কেন্দ্রীয় গ্রন্থাগার ও উন্মুক্ত পাঠাগার সাময়িকভাবে বন্ধ থাকবে। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে। ভবনের ঝুঁকি মূল্যায়নে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, যারা সকল ভবনের নিরাপত্তা পরীক্ষা করে ৪ ডিসেম্বর রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অফিস কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে বলে জানানো হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, জকসুর প্রধান নির্বাচন কমিশনার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

এদিকে ভূমিকম্প–পরবর্তী পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ও ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে এবং আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ