google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু, দ্রুত পরীক্ষা ও চিকিৎসার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু, দ্রুত পরীক্ষা ও চিকিৎসার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের ছবির ক্যাপশন: ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু, দ্রুত পরীক্ষা ও চিকিৎসার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের
ad728

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ রোববার দেশে নয়জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে জ্বর হলে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করার এবং সংক্রমণ শনাক্ত হলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মঈনুল আহসান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, এক দিনে নয়জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে সাতজন হাসপাতালে ভর্তি হওয়ার দিনই মারা গেছেন। মূলত দেরিতে চিকিৎসা নিতে আসায় তাঁদের ডেঙ্গু জটিল আকার ধারণ করেছিল, ফলে চিকিৎসা দেওয়ার যথেষ্ট সুযোগ মেলেনি। বাকি দুজনের মধ্যে একজন ভর্তি হওয়ার পরদিনই মারা যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক রোগী দেরিতে হাসপাতালে বা চিকিৎসকের কাছে আসায় জটিল অবস্থা মোকাবিলা কঠিন হয়ে পড়ছে। তাই জ্বর দেখা দিলেই দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সব হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট, স্যালাইন ও ওষুধ মজুত রয়েছে। তবে মৃত্যুহার কমাতে দ্রুত রোগ শনাক্তকরণ, গাইডলাইন অনুযায়ী চিকিৎসা প্রদান এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সমানভাবে জরুরি।

উল্লেখ্য, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ২১ সেপ্টেম্বরও এক দিনে নয়জনের মৃত্যু হয়েছিল, যা সে সময়ের সর্বোচ্চ ছিল। আজ আবারও একই সংখ্যক মৃত্যু ঘটেছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ