google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যখনই নির্বাচন হোক, বিএনপির ভূমিধস বিজয় হবে: শামসুজ্জামান দুদু

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন: যখনই-নির্বাচন-হোক,-বিএনপির-ভূমিধস-বিজয়-হবে:-শামসুজ্জামান-দুদু ছবির ক্যাপশন: যখনই-নির্বাচন-হোক,-বিএনপির-ভূমিধস-বিজয়-হবে:-শামসুজ্জামান-দুদু
ad728

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন তিন মাসের মধ্যে হওয়ার কথা থাকলেও জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে তা পিছিয়ে গেছে। তবে তিনি দাবি করেন, যখনই নির্বাচন অনুষ্ঠিত হোক না কেন, বিএনপি ভূমিধস বিজয় অর্জন করবে।

মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম প্রসঙ্গে দুদু বলেন, রাজনৈতিকভাবে সচেতন জনগণ আর বিশ্বাস করে না যে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। “খাপছাড়া মিছিল করলেই ফিরে আসা যাবে না,” মন্তব্য করে তিনি আরও বলেন, “দিন যত যাবে, শেখ হাসিনাকে সময়ের কাছে জবাবদিহি করতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন দেশ ও মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতা।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ