google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে দোকানে ঢুকে যুবদল নেতা গুলিতে নিহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2025 ইং
ছবির ক্যাপশন: মিরপুরে দোকানে ঢুকে যুবদল নেতা গুলিতে নিহত ছবির ক্যাপশন: মিরপুরে দোকানে ঢুকে যুবদল নেতা গুলিতে নিহত
ad728

রাজধানীর মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া (৪৭)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোলাম কিবরিয়া একটি দোকানে বসে ছিলেন। এ সময় মাথায় হেলমেট ও মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একাধিক গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে শেরে বাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল বাশার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় কিবরিয়াকে হাসপাতালে আনেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এখনো হত্যার কারণ স্পষ্ট হয়নি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন এবং পাশাপাশি ছোট ব্যবসা করতেন। তাঁর কোনো পরিচিত শত্রু ছিল না। তাঁর শরীরে ৯টি গুলির চিহ্ন পাওয়া গেছে। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মিরপুর সাড়ে ১১-তে ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ