google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে ঘরে থাকা ইঁদুর মারার ওষুধ খেয়ে দুজনের মৃত্যু

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 8, 2025 ইং
ছবির ক্যাপশন: জামালপুরে-ঘরে-থাকা-ইঁদুর-মারার-ওষুধ-খেয়ে-দুজনের-মৃত্যু ছবির ক্যাপশন: জামালপুরে-ঘরে-থাকা-ইঁদুর-মারার-ওষুধ-খেয়ে-দুজনের-মৃত্যু
ad728

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ঘরে থাকা ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই কৃষকের মৃত্যু ঘটেছে। গত রোববার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। দুজনই ওষুধটি গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে খেয়েছিলেন।

মৃতদের নাম কানকু মিয়া (৪৫)কমল মিয়া (৫০)। কানকু মিয়া পাররাম রামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের, আর কমল মিয়া একই ইউনিয়নের পোড়াভিটা গ্রামের বাসিন্দা। তাঁরা বেয়াই ও সম্পর্কিত এবং পেশায় কৃষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কমল মিয়া কানকু মিয়ার বাড়িতে বেড়াতে যান। দুজন একসঙ্গে দুপুরের খাবার খাওয়ার পর গ্যাস্ট্রিকের সমস্যা অনুভব করলে ঘরে থাকা ইঁদুর মারার ওষুধ খেয়ে নেন। কিছু সময় পর উভয়েই বিষক্রিয়ায় আক্রান্ত হন।

পরিবারের সদস্যরা দুজনকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে যাওয়ার পথে রাত ১১টার দিকে কানকু মিয়ার মৃত্যু হয়। কমল মিয়া চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান।

দেওয়ানগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, দুজন ইঁদুর মারার ওষুধ খেয়ে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। উভয়ের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ