google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি বহাল, রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক–কর কমানো

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
ছবির ক্যাপশন: মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি বহাল, রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক–কর কমানো ছবির ক্যাপশন: মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি বহাল, রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক–কর কমানো
ad728

মেট্রোরেলের টিকিটের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির সুবিধা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে খেজুর আমদানির ওপর আরোপিত মোট শুল্ক–কর ৫২.২ শতাংশ থেকে কমিয়ে ৪০.৭০ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি বহাল রাখায় বছরে সরকারের প্রায় ৪০ কোটি টাকার মতো রাজস্ব ক্ষতি হবে। তবে যেহেতু মেট্রোরেল ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে, সে বিবেচনায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত বজায় রাখা হয়েছে।

গত জানুয়ারিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর। এবার সরকার পুনরায় এ সুবিধা চালু রাখার সিদ্ধান্ত নিল।

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী শীতাতপনিয়ন্ত্রিত যেকোনো রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান থাকলেও, মেট্রোরেল চালুর পর থেকেই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধে এই সেবা ভ্যাটমুক্ত রাখা 


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ