শীতের মরসুমে নতুন পোশাক এসেছে বাজারে। ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ থেকে পাওয়া যাচ্ছে চকলেট বাদামি, ক্যামেল, জলপাই, স্যান্ড, নেভি ব্লু ও চারকোল রঙের শীতপোশাক। অফিস মিটিং, বন্ধুর আড্ডা বা ভ্রমণ—সবখানেই মানিয়ে যায় পাফার, বোম্বার ও শ্যাকেট ধরণের পোশাকগুলো।
শিশুদের জন্য শীতের পোশাক
শিশুদের ভ্রমণ ও শীতকালীন ছুটির জন্য উপযোগী পোশাক এনেছে কে ক্র্যাফট। দীর্ঘ যাত্রা ও পরিবেশ অনুযায়ী আরামদায়ক এসব পোশাক সমস্ত ব্রাঞ্চে পাওয়া যাবে।
কাদম্বরী এক্সক্লুসিভ বাই রজবী
উলেন, জুট ও সুতি সুতা দিয়ে তৈরি চাদরগুলো শীতের জন্য উপযোগী। উলেন চাদর সবচেয়ে উষ্ণ, জুট চাদরের ওম কিছুটা কম, এবং সুতি চাদর হালকা শীতে ব্যবহারযোগ্য।
ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির আড্ডা নামে নতুন উদ্যোগ হাতে নিয়েছেন বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। এই উদ্যোগের অংশ হিসেবে মৌলিক ফ্যাশন ডিজাইনিং কোর্স শুরু হয়েছে। তিন মাসের এই কোর্সে ফ্যাশন ইলাস্ট্রেশন, রঙের তত্ত্ব, পৃষ্ঠ অলংকরণ, ফ্যাশন মার্কেটিং, উদ্যোক্তা দিকনির্দেশনা ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হবে।
যোগাযোগের জন্য ফোন: ০১৭৩০০৬৮০৪৩ ও ০১৭৩০০৬৮০০১।