google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ইসলামী-ব্যাংক-বাংলাদেশ-লিমিটেডের-অফিসিয়াল-ফেসবুক-পেজ-হ্যাকড
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। হ্যাকাররা পেজের প্রোফাইল এবং কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো দিয়ে রেখেছে এবং হুমকিপূর্ণ বার্তাও প্রকাশ করেছে।
আজ শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটের দিকে হ্যাকার গ্রুপের একটি পোস্টের মাধ্যমে এই ঘটনা নিশ্চিত হয়। হ্যাকাররা দাবি করেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’ নামও উল্লেখ করা হয়েছে।
ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ভোরে ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড হয়েছে এবং বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে।
হ্যাকিংয়ের পর গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। কয়েকজন দেখেছেন, ওই সময় ব্যাংকের ফেসবুক পেজে অস্বাভাবিক কিছু পোস্ট প্রকাশিত হয়েছে। তবে ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।