যে ঘরে আমরা থাকি, যে অফিসে কাজ করি বা যে রেস্তোরাঁয় সময় কাটাই—সুন্দর, আরামদায়ক ও কার্যকরী পরিবেশ তৈরি করতে অন্দরসজ্জার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে টাইলস, স্যানিটারি ও টেবিলওয়্যারের মতো সিরামিক উপকরণ এখন বিলাসিতা নয়, বরং নির্মাণের অপরিহার্য অংশ।
এই চাহিদা ও আধুনিক জীবনযাপনের পরিবর্তনকে কেন্দ্র করে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরার এক্সপো জোনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) আয়োজন করেছে এই প্রদর্শনী, যেখানে প্লাটিনাম স্পনসর হিসেবে অংশ নিয়েছে আকিজ সিরামিকস।
উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএমইএর সভাপতি ময়নুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মামুনুর রশিদ, আবদুল হাকিম এবং সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন।
এক্সপোতে ২৫টি দেশের ৩০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আকিজ সিরামিকসের প্লাটিনাম প্যাভিলিয়নে প্রদর্শিত হয়েছে শতাধিক নতুন কালেকশন—টাইলস, রোসা স্যানিটারিওয়্যার এবং আকিজ টেবিলওয়্যার। এছাড়া নতুন প্রযুক্তি ও ডিজাইন ট্রেন্ড, ভবিষ্যতের হোম সলিউশন এবং টেকসই নির্মাণের উদ্ভাবনগুলো দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে।
আকিজ সিরামিকস তাদের নতুন টাইলস কালেকশনে উপস্থাপন করেছে ডুয়েল ম্যাট সারফেস, ম্যাট গ্লুচিড, মেটাল সুগার, ফসিল সারফেস, গ্র্যানাইট হিট রেসিস্ট্যান্স, মেটাল ক্রোমা গোল্ড, মেটালিক রকার সারফেস এবং মাইক্রো ম্যাট সারফেসের মতো উদ্ভাবনী প্রযুক্তি।
স্যানিটারি ও বাথওয়্যার ব্র্যান্ড রোসা প্রদর্শন করেছে প্রিমিয়াম পণ্য ও আধুনিক জীবনযাপনের সহায়ক ডিজাইন। আকিজ টেবিলওয়্যার ঘর সাজানো থেকে বাণিজ্যিক স্পেস পর্যন্ত সমন্বিত লাইফস্টাইল কালেকশন উপস্থাপন করেছে।
আগামী দিনের স্থপতিদের জন্য আয়োজন করা হয়েছে ‘আর্কফিউচার’ প্রতিযোগিতা, যেখানে তৃতীয় থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থী ও ৩৫ বছরের নিচের তরুণ স্থপতি অংশ নিতে পারবেন। বিজয়ীদের জন্য রয়েছে নগদ পুরস্কার ও স্বীকৃতি।
এছাড়া আকিজ সিরামিকসের নতুন উদ্ভাবন ‘এআর স্টুডিও’ অ্যাপের মাধ্যমে টাইলস কেনার আগে গ্রাহকরা মোবাইল অ্যাপে রিয়েল-টাইম ভিজ্যুয়ালাইজেশন, থ্রিডি রুম ট্রাই-অন এবং স্মার্ট মেজারমেন্ট সুবিধা পাবেন।
আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম বলেন, “সিরামিক এক্সপো শুধু প্রদর্শনী নয়; এটি নতুন প্রযুক্তি, ডিজাইন ও অভিজ্ঞতার মাধ্যমে ভোক্তা ও পেশাদারদের ভবিষ্যতের ধারণা পৌঁছে দেওয়ার একটি প্ল্যাটফর্ম।”