google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সবজির বাজারে অস্থিরতা, কাঁচা মরিচ কেজি ৩০০ টাকা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2025 ইং
ছবির ক্যাপশন: সবজির বাজারে অস্থিরতা ছবির ক্যাপশন: সবজির বাজারে অস্থিরতা
ad728

আবারও লাগামহীন হয়ে পড়েছে সবজির বাজার। সবচেয়ে বেশি দামে রেকর্ড করেছে কাঁচা মরিচ। মাত্র দুই দিনের ব্যবধানে ৫০–৬০ টাকা বেড়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৩০০–৩২০ টাকায়। তিন দিন আগেও এর দাম ছিল ২৪০ টাকা।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, বিজয় সরণির কলমিলতা বাজার ও কারওয়ানবাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ ছাড়াও সব সবজির দাম বেড়েছে কেজিতে ২০–৩০ টাকা। এখন বাজারে ৭০ টাকার নিচে কোনো সবজি মিলছে না।

টম্যাটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০–১৫০ টাকায়, যেখানে এক সপ্তাহ আগে দাম ছিল ১০০ টাকার নিচে। বেগুনের দামও ধরনভেদে ১২০–১৪০ টাকা, আর তাল বেগুনের দাম ছাড়িয়েছে ২২০ টাকা। পটোল, চিচিঙ্গা, ঝিঙে, ধুন্দল ও লাউ বিক্রি হচ্ছে ৭০–৮০ টাকায়, আর কাঁকরোল, করলা, ঢ্যাঁড়স ও বরবটি মিলছে ৮০–১০০ টাকায়।

বিক্রেতাদের দাবি, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত এবং পূজার ছুটিতে পণ্য আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এ কারণে সবজির দাম হঠাৎ বেড়ে ভোক্তাদের ভোগান্তি বাড়িয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ