google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইসির নতুন প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ইসির-নতুন-প্রতীক-তালিকায়-যুক্ত-হলো-‘শাপলা-কলি’ ছবির ক্যাপশন: ইসির-নতুন-প্রতীক-তালিকায়-যুক্ত-হলো-‘শাপলা-কলি’
ad728

নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত নতুন প্রতীক তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। দীর্ঘদিন ধরে এই প্রতীকের দাবিতে অনড় অবস্থান নিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আজ বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য হালনাগাদ প্রতীক তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় ‘শাপলা কলি’সহ কয়েকটি নতুন প্রতীক সংযোজন ও কিছু পুরোনো প্রতীক বাদ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত সর্বশেষ প্রজ্ঞাপনে ১১৫টি প্রতীক সংরক্ষণ করা হয়েছিল, তবে সেখানে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত ছিল না।

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে সক্রিয় ছাত্র–তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি ইসির পর্যালোচনায় নিবন্ধনযোগ্য দল হিসেবে বিবেচিত হয়। এরপর থেকেই দলটি তাদের প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছিল।

তবে সেই সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন এবং ইসির অন্যান্য কর্মকর্তারা বলেছিলেন, তালিকায় প্রতীকটি না থাকায় ‘শাপলা’ দেওয়া সম্ভব নয়। গত ২৩ সেপ্টেম্বর ইসি সচিব আখতার আহমেদও এক ব্রিফিংয়ে বলেছিলেন, “শাপলা প্রতীক নেই, কারণ আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় এটি অন্তর্ভুক্ত নয়।”

তবে সোমবার এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আইনগত কোনো বাধা নেই, তাই আমরা আমাদের জায়গা থেকে শাপলা প্রতীক আদায় করব।”

অবশেষে আজ বৃহস্পতিবার প্রকাশিত নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করল নির্বাচন কমিশন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ