google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে ঝিলংজা ইউনিয়ন বিএনপি নেতা লিয়াকত আলী গুরুতর আহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
ছবির ক্যাপশন: কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে ঝিলংজা ইউনিয়ন বিএনপি নেতা লিয়াকত আলী গুরুতর আহত ছবির ক্যাপশন: কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে ঝিলংজা ইউনিয়ন বিএনপি নেতা লিয়াকত আলী গুরুতর আহত
ad728

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত আটটার দিকে উপজেলার লিংকরোডের বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিএনপি নেতারা জানান, দুটি মোটরসাইকেলে আসা চার যুবক ঘরে ঢুকে লিয়াকতকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ নুর অভিযোগ করেন, লিয়াকত আলী এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এর জেরে স্থানীয় সন্ত্রাসী আবদুল খালেকের নেতৃত্বে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও যুবদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। তারা সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লিয়াকতের সঙ্গে আবদুল খালেকের বিরোধ রয়েছে এবং উভয়েই একাধিক মামলার আসামি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে রাত ১১টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

এ ঘটনায় লিয়াকতের নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন। দুর্বৃত্তরা তার পায়ের রগ কেটে দেয়, বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও যুবদল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে, এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ