google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর অনুসারীদের সংঘর্ষে পাঁচজন আহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2025 ইং
ছবির ক্যাপশন: খুলনায়-বিএনপির-দুই-মনোনয়নপ্রত্যাশীর-অনুসারীদের-সংঘর্ষে-পাঁচজন-আহত ছবির ক্যাপশন: খুলনায়-বিএনপির-দুই-মনোনয়নপ্রত্যাশীর-অনুসারীদের-সংঘর্ষে-পাঁচজন-আহত
ad728

খুলনার রূপসা উপজেলায় বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশী নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন কর্মী ও সমর্থক আহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজদিয়া বাজার এলাকায়

আহতরা হলেন — শান্ত শেখ (৩৭), শাহাজাদা (৪১), মেহেদী হাসান (৩৮), জাহিদুল ইসলাম (৩৫) ও ইমরান শেখ (৩০)। তাঁদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, খুলনা-৪ (রূপসা–তেরখাদা–দিঘলিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী (হেলাল) এবং যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক দীর্ঘদিন ধরে পৃথকভাবে প্রচার চালাচ্ছেন। কয়েক দিন আগে তাঁরা দুজনই তারেক রহমানের সঙ্গে গুলশানে বৈঠকে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে পারভেজ মল্লিকের গণসংযোগ কর্মসূচি ছিল কাজদিয়া বাজার এলাকায়। তাঁর অনুসারীরা শান্ত শেখের নেতৃত্বে সেখানে অবস্থান নেন। এ সময় আজিজুল বারীর পক্ষের কয়েকজন সমর্থক সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সবাই সরে যায়।

ঘটনায় আহত হন উভয় পক্ষের অন্তত পাঁচজন কর্মী।

বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, ‘আজ টিএসবি ইউনিয়নে মুয়াজ্জিনদের মধ্যে পাঞ্জাবি বিতরণ ও লিফলেট ছড়ানোর কর্মসূচি ছিল। কিন্তু কাজদিয়া বাজারে হেলাল ভাইয়ের লোকজন আমার কর্মীদের ওপর অতর্কিতে হামলা করে। এটি আমার কর্মীদের ওপর তৃতীয়বারের মতো হামলা।’

তিনি আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন। কিন্তু হেলাল ভাইয়ের কারণে সেই ঐক্য নষ্ট হচ্ছে।’

অন্যদিকে, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে ততক্ষণে সবাই সরে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এখনো কোনো মামলা হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ