google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের ভবিষ্যৎ: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে তা জনগণই সিদ্ধান্ত নেবে। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে। ইইউ প্রতিনিধি দল নির্বাচনে স্বচ্ছতা ও সুষ্ঠ প্রক্রিয়া প্রত্যাশা করছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন আমীর খসরু। তিনি জানান, নির্বাচন ঘনিয়ে আসায় ইসি’র কাছে দায়িত্ব ও অবগতির বিষয়েও আলোচনা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, শুধু ইইউ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হোক। পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিটি প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করবে—এ প্রত্যাশার কথাও জানান ইইউ প্রতিনিধি দল।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
দলীয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্র পুনরুদ্ধার প্রসঙ্গে আলোচনা হয়।