ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা–১১ আসন থেকে এবং সদস্যসচিব আখতার হোসেন রংপুর–৪ আসন থেকে নির্বাচন করবেন।
এর পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন আসনে এনসিপি মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়, যেখানে উত্তরবঙ্গ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের প্রার্থীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী ধাপে অবশিষ্ট আসনগুলোর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।