google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাবার চেয়ে ১৮ গুণ বেশি সম্পদের মালিক হান্নান মাসউদ, হলফনামায় উঠে এলো আয়–সম্পদের তথ্য

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
ছবির ক্যাপশন: বাবার চেয়ে ১৮ গুণ বেশি সম্পদের মালিক হান্নান মাসউদ, হলফনামায় উঠে এলো আয়–সম্পদের তথ্য ছবির ক্যাপশন: বাবার চেয়ে ১৮ গুণ বেশি সম্পদের মালিক হান্নান মাসউদ, হলফনামায় উঠে এলো আয়–সম্পদের তথ্য
ad728

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের সম্পদের পরিমাণ তাঁর অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার তুলনায় ১৮ গুণের বেশি। বাৎসরিক আয়ও বাবার আয়ের চেয়ে তিন গুণের বেশি বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। বাবার আয়ের উৎস কৃষি হলেও ছেলের আয়ের খাত দেখানো হয়েছে ব্যবসা।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন হান্নান মাসউদ। একই আসনে তাঁর বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকও মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাবা বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া দুজনের হলফনামা বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।

হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের হাতে নগদ ও ব্যাংকে মোট অর্থ রয়েছে ৩৫ লাখ টাকা। বিপরীতে তাঁর বাবার কাছে রয়েছে ১ লাখ ৯৩ হাজার টাকা। এ হিসাবে ছেলের সম্পদের পরিমাণ বাবার তুলনায় ১৮ গুণেরও বেশি।

হান্নান মাসউদ হলফনামায় নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। তিনি আলিম (উচ্চমাধ্যমিক সমমান) পাস এবং ঢাকাভিত্তিক ‘ডিজিল্যান্ট গ্লোবাল’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক বলে জানিয়েছেন। তাঁর বাৎসরিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১ হাজার ৫৫ টাকা। এ ছাড়া বন্ড ও ঋণপত্রে এক লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান ধাতুতে আট লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রীতে এক লাখ টাকা এবং আসবাবে এক লাখ টাকার সম্পদের উল্লেখ রয়েছে।

অন্যদিকে, তাঁর বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের হলফনামায় ইলেকট্রনিক পণ্যের মূল্য দেখানো হয়েছে ২৫ হাজার টাকা এবং আসবাবের মূল্য ৭৫ হাজার টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, হান্নান মাসউদের বয়স ২৫ বছর এবং তাঁর বাবার বয়স ৬৫ বছর। বাবা-ছেলে দুজনই নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর সাগরিয়া গ্রামের একটি বাড়িতে বসবাস করেন। সেখানে পুরোনো টিনশেড ঘর ভেঙে একটি আধপাকা ঘর নির্মাণ করা হচ্ছে। বাড়ির সামনে ও পেছনে দুটি পুকুর রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ