google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ–১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে সমাবেশ-বিক্ষোভ, এক্সপ্রেসওয়ে অবরোধ

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2025 ইং
ছবির ক্যাপশন: মুন্সিগঞ্জ–১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে সমাবেশ-বিক্ষোভ, এক্সপ্রেসওয়ে অবরোধ ছবির ক্যাপশন: মুন্সিগঞ্জ–১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে সমাবেশ-বিক্ষোভ, এক্সপ্রেসওয়ে অবরোধ
ad728

মুন্সিগঞ্জ–১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আজ শনিবার শ্রীনগরে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্বল্প সময়ের জন্য ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়। বেলা ১১টা থেকে দেড়টার মধ্যে শ্রীনগর উপজেলা স্টেডিয়াম ও এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই আসনে বিএনপি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আবদুল্লাহকে প্রার্থী করা হয়েছে। তবে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও তিন নেতা—কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, জেলা বিএনপি নেতা মমীন আলী এবং ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন। তাদের সমর্থকেরা এর আগেও ৫ নভেম্বর একই দাবিতে বিক্ষোভ করেছিলেন।

আজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মমীন আলী। প্রধান অতিথি ছিলেন মীর সরাফত আলী এবং প্রধান বক্তা ছিলেন আবদুল কুদ্দুস। উপস্থিত ছিলেন আরেক মনোনয়নপ্রত্যাশী ফরহাদ হোসেনসহ কয়েক শ নেতা-কর্মী।

সমাবেশে মীর সরাফত আলী অভিযোগ তোলেন যে বর্তমান মনোনীত প্রার্থী বিতর্কিত ব্যক্তি এবং তার পরিবারের রাজনৈতিক সংযোগ নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী ত্যাগী নেতা ও জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার প্রতিশ্রুতিতে তারা আস্থা রাখেন এবং প্রার্থী পরিবর্তনের দাবি পুনর্ব্যক্ত করেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা ছনবাড়ী এলাকায় এক্সপ্রেসওয়েতে গিয়ে বিক্ষোভ দেখান। বেলা পৌনে একটার দিকে শতাধিক কর্মী সড়কে উঠে যান চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করলে স্বল্প সময়ের জন্য সড়কে ধীরগতি দেখা দেয়। প্রায় ৮-১০ মিনিট পর মীর সরাফত আলী এসে কর্মীদের সড়ক থেকে সরিয়ে দেন। পুলিশও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক জানান, এক্সপ্রেসওয়েতে পুলিশের উপস্থিতি ছিল এবং যানজট হয়নি। অবরোধের বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ