google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যশোর থেকে লক্ষাধিক বিএনপি নেতাকর্মী ঢাকায় রওনা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
ছবির ক্যাপশন: যশোর থেকে লক্ষাধিক বিএনপি নেতাকর্মী ঢাকায় রওনা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছবির ক্যাপশন: যশোর থেকে লক্ষাধিক বিএনপি নেতাকর্মী ঢাকায় রওনা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। তারা স্পেশাল ট্রেন, বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার এবং মোটরসাইকেল ব্যবহার করে বুধবার থেকেই ঢাকায় যাত্রা শুরু করেছেন।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, জেলার প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে ৫০০ জন করে নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। জেলার ৮টি উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৯৩টি, এছাড়া ৮টি পৌরসভা রয়েছে। সবমিলিয়ে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছানোর পথে রয়েছেন। সাবু আরও বলেন, যশোর জেলার সব বাস ইতোমধ্যেই ভাড়া করা হয়েছে, যাতে নেতাকর্মীদের ঢাকায় যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ