google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম রিদর্শন করছেন দলের নেতৃবৃন্দ।
যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। রোববার এ কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
অধ্যাপক নার্গিস বেগম প্রথমে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে বাহাদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শফিউর রহমান মডেল একাডেমি মাঠ, ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবাড়িয়া বালিকা বিদ্যালয় মাঠ, ৪ নম্বর ওয়ার্ডের শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং ইছালী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। এছাড়া তিনি হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ, কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং উপশহর ইউনিয়নের বি ব্লক বাজারেও কার্যক্রম ঘুরে দেখেন।
এদিকে, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সামনে আয়োজিত সদস্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি রামনগর ইউনিয়নের নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠ, ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে অধ্যাপক নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিত নতুন ও নবায়নকৃত সদস্যদের হাতে ফরম তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু ও সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।