google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টির মধ্যেই আমরণ অনশন শুরু এমপিওভুক্ত শিক্ষকদের — বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে অটল অবস্থান

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
ছবির ক্যাপশন: বৃষ্টির মধ্যেই আমরণ অনশন শুরু এমপিওভুক্ত শিক্ষকদের — বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে অটল অবস্থান ছবির ক্যাপশন: বৃষ্টির মধ্যেই আমরণ অনশন শুরু এমপিওভুক্ত শিক্ষকদের — বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে অটল অবস্থান
ad728

বৃষ্টির ভেতরেও পিছু হটেননি তারা। বাড়িভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা আজ শুক্রবার দুপুর ২টায় আমরণ অনশন শুরু করেছেন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভিজে কাপড়ে বসে থাকা শিক্ষকরা বলছেন—“প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত অনশন চলবেই।”

এর আগে ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ স্থগিতের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি জানান, “সরকার যদি যুক্তিসংগত বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন না দেয়, তবে এই অনশন কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে।”

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িয়ে বাড়িভাড়া ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করলে তা শিক্ষক সমাজ প্রত্যাখ্যান করে। তারা তিন দফা দাবিতে আন্দোলনে নামে।

১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে প্রতিবাদ আরও জোরালো হয়। এরপর থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

গতকাল রাতে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেও ফলাফল আসে না। আলোচনা ব্যর্থ হওয়ায় আজ থেকে শুরু হয়েছে তাদের আমরণ অনশন কর্মসূচি।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ