google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: নিলামে-দাম-কম—তবু-হাসিমুখে-লিটন-দাস:-‘যেটা-আছে,-এটাতেই-খুশি’
প্রশ্নের মাঝপথেই সাংবাদিককে থামিয়ে দিলেন লিটন দাস। উল্টো নিজেই পাল্টা প্রশ্ন করলেন—নিলামে রংপুর রাইডার্স কি তাঁকে ৭৫ লাখ টাকায় নেয়নি? সাংবাদিকরা জানালেন, আসলে ৩০ নভেম্বরের বিপিএল নিলামে তাঁকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর। ভুল তথ্য বুঝতে পেরে লিটন মজা করে বললেন, “আপনারারা বাড়িয়ে দেন ৫ লাখ…,” এরপরই তাঁর মুখে ফিরে আসে চওড়া হাসি।
১২ বছর পর বিপিএলে ফিরেছে নিলাম ব্যবস্থা। বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটার সরাসরি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করলেও লিটন দাস নিলামে উঠেছিলেন। ‘এ’ ক্যাটাগরিতে তাঁর ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। একই ক্যাটাগরির মোহাম্মদ নাঈম বিক্রি হয়েছেন ১ কোটি ১০ লাখ টাকায়, আর লিটনকে রংপুর নিয়েছে ৭০ লাখে। লিটনের চেয়ে বেশি পেয়েছেন তাওহিদ হৃদয়ও—৯২ লাখ টাকায় তাঁকে দলে নিয়েছে রংপুর।
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে নিলামে প্রত্যাশিত মূল্য পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে লিটন দাস শান্তভাবে বলেন, “এটা আমার নিয়ন্ত্রণে নেই। যেটা আমার নিয়ন্ত্রণে, সেটাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমি স্রষ্ঠায় বিশ্বাস করি। তিনি যদি চান আমাকে বেশি দেবেন, কখনো না কখনো দেবেন। তাঁর মনে হয়েছে ৭০ লাখ যথেষ্ট—তাহলে তাই।”
সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর আবার তাঁকে জিজ্ঞেস করা হয়—কোটিপতি হতে না পারার আফসোস নেই? লিটন হাসিমুখে জবাব দেন, “আমার তো স্রষ্ঠায় বিশ্বাস। যেটা আছে, এটাতেই খুশি।”