google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কোয়াবের কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
ছবির ক্যাপশন: কোয়াবের-কার্যনির্বাহী-কমিটি-থেকে-পদত্যাগ-করলেন-খালেদ-মাসুদ-পাইলট ছবির ক্যাপশন: কোয়াবের-কার্যনির্বাহী-কমিটি-থেকে-পদত্যাগ-করলেন-খালেদ-মাসুদ-পাইলট
ad728

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন।

রবিবার (১৯ অক্টোবর) কোয়াবের সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পাইলট জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর কোয়াবের নির্বাচনে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ মিঠুন। একই সময় পাইলট কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর ও ইমরুল কায়েসের সঙ্গে।

এরপর ৬ অক্টোবর পাইলট বিসিবি পরিচালক নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন। তিনি কোয়াবের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে চিঠিতে উল্লেখ করেন, “ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয় ছিল। সম্প্রতি আমি বিসিবি-এ পরিচালক নির্বাচিত হওয়ায় উভয় সংস্থার স্বচ্ছতা বজায় রাখতে কোয়াবের পদ থেকে পদত্যাগ করছি।”

পাইলট আরও বলেন, কোয়াবে তাঁর দায়িত্বকালে আস্থা, সমর্থন ও বন্ধুত্বের জন্য তিনি কৃতজ্ঞ এবং ক্রিকেটারদের কল্যাণে সংস্থার ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য কামনা করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ