google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লিতে বৈঠক: খলিলুর রহমান অজিত দোভালের সঙ্গে আলোচনা করেছেন দ্বিপক্ষীয় নিরাপত্তা বিষয়ে

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
ছবির ক্যাপশন: দিল্লিতে-বৈঠক:-খলিলুর-রহমান-অজিত-দোভালের-সঙ্গে-আলোচনা-করেছেন-দ্বিপক্ষীয়-নিরাপত্তা-বিষয়ে ছবির ক্যাপশন: দিল্লিতে-বৈঠক:-খলিলুর-রহমান-অজিত-দোভালের-সঙ্গে-আলোচনা-করেছেন-দ্বিপক্ষীয়-নিরাপত্তা-বিষয়ে
ad728

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে আসা খলিলুর রহমান তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধিদল নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে কলম্বো সিকিউরিটি কনক্লেভের কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনা করা হয়। বাংলাদেশ হাইকমিশন আজ বুধবার সন্ধ্যায় তাদের এক্স হ্যান্ডলে এক পোস্টে এই তথ্য জানায়।

এছাড়া, খলিলুর রহমান অজিত দোভালকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। খলিলুর রহমান গত মঙ্গলবার দিল্লি পৌঁছান এবং আগামীকাল বৃহস্পতিবার হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেবেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ