google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাহানারার যৌন হয়রানির অভিযোগে তোলপাড় ক্রিকেটপাড়া, স্বাধীন তদন্তের আহ্বান তামিম ইকবালের

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2025 ইং
ছবির ক্যাপশন: জাহানারার যৌন হয়রানির অভিযোগে তোলপাড় ক্রিকেটপাড়া, স্বাধীন তদন্তের আহ্বান তামিম ইকবালের ছবির ক্যাপশন: জাহানারার যৌন হয়রানির অভিযোগে তোলপাড় ক্রিকেটপাড়া, স্বাধীন তদন্তের আহ্বান তামিম ইকবালের
ad728

জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হয়েছিলেন। তাঁর অভিযোগ, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাঁকে যৌন হয়রানি করেছিলেন।

জাহানারার দাবি, তাঁর ক্রিকেট ক্যারিয়ার ‘ধ্বংস করে দেওয়ার’ পেছনেও ভূমিকা ছিল জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ এবং খেলোয়াড়ের। এসব ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের পর বিসিবি জানিয়েছে, এ বিষয়ে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এরই মধ্যে জাহানারার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। এ বিষয়ে আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন পুরুষ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

তামিম লিখেছেন,

“জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সব কটিই গুরুতর। সেগুলো সত্য হলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়—যে কোনো পর্যায়ের নারী ক্রীড়াবিদের প্রতিই এমন আচরণ গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও লেখেন,

“বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে ঠিকই, তবে আমি মনে করি, এই অভিযোগগুলোর তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত—যেখানে বিসিবির কেউ থাকবেন না। এতে পক্ষপাতের সুযোগ থাকবে না এবং তদন্তের স্বচ্ছতা বজায় থাকবে।”

তামিম আরও যোগ করেন,

“জাহানারার অভিযোগের পর আরও অনেক ঘটনার কথা নানা মাধ্যমে জানতে পারছি। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যাঁরা যেকোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন, তাঁরা যেন সাহস করে মুখ খুলেন। দেশের ক্রিকেট, ক্রীড়াঙ্গন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা অত্যন্ত জরুরি। কথা দিচ্ছি—আমরা আপনাদের পাশে আছি।”

শেষে তিনি সতর্ক করে বলেন,

“যদি ন্যায়বিচার নিশ্চিত না হয়, তবে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা অন্য খেলায় আসতে ভয় পাবে। আমরা সেটা হতে দিতে পারি না।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ