google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2025 ইং
ছবির ক্যাপশন: টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত ছবির ক্যাপশন: টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত
ad728

গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি। নানা আলোচনার পর অবশেষে সিদ্ধান্ত বদলেছেন শান্ত। তিনি আবারও টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যেতে রাজি হয়েছেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০২৩ সালে প্রথমবার টেস্ট দলের নেতৃত্ব পান শান্ত। এখন পর্যন্ত তিনি বাংলাদেশকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধীনে বাংলাদেশ জিতেছে ৪টি টেস্ট, ড্র করেছে ১টি এবং হেরেছে ৯টি ম্যাচ। উল্লেখযোগ্যভাবে পাকিস্তানের মাঠে দুটি টেস্ট জয়ের ইতিহাস গড়েছে দলটি।

গত বছর তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। তবে ব্যাট হাতে ফর্মহীনতার কারণে এ বছরের শুরুতে তিনি নিজেই টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাঁকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরই তিনি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

নতুন করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়ার পর শান্ত বলেন,

“বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পালন করা আমার জন্য সত্যিই সম্মানের। বোর্ড আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চটা দেব।”

বিসিবির এক সূত্র জানিয়েছে, শুরুতে শান্ত অধিনায়কত্ব নিতে রাজি ছিলেন না। পরে বোর্ডের এক পরিচালক তাঁকে রাজি করান।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন,

“শান্ত ধৈর্য, প্রতিশ্রুতি ও টেস্ট ক্রিকেট সম্পর্কে গভীর বোঝাপড়ার পরিচয় দিয়েছে। ওর নেতৃত্বে দল পরিণত ও আত্মবিশ্বাসী হয়েছে। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এই নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের জন্য সুফল বয়ে আনবে।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ