google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: বিসিবি পরিচালনা পর্ষদে নতুন পরিচালক রুবাবা দৌলা
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবি পরিচালনা পর্ষদে মনোনীত সদস্য পরিবর্তন করেছে। প্রথমে ব্যবসায়ী ইসফাক আহসানকে মনোনয়ন দিলেও নির্বাচনের পর রাতেই তা প্রত্যাহার করে নেয় এনএসসি। আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ইসফাক আহসানের মনোনয়ন বাতিল করে নতুন পরিচালক হিসেবে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনীত করা হয়েছে।
বর্তমানে রুবাবা দৌলা বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে দায়িত্বে ছিলেন।
খেলাধুলার সঙ্গেও দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন রুবাবা দৌলা। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।
গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত গ্রামীণফোন ছিল জাতীয় ক্রিকেট দলের স্পনসর। এ সময় ক্রিকেটে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রুবাবা দৌলা। বিশেষ করে ২০০৭ সালে বিসিবি ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায় অবদান রাখেন তিনি।
সূত্র মতে, বিসিবিতে রুবাবা দৌলা মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন।