google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

১২ বছর পর থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ, প্রথমার্ধে পিছিয়ে ঋতুপর্ণারা

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ১২-বছর-পর-থাইল্যান্ডের-মুখোমুখি-বাংলাদেশ,-প্রথমার্ধে-পিছিয়ে-ঋতুপর্ণারা ছবির ক্যাপশন: ১২-বছর-পর-থাইল্যান্ডের-মুখোমুখি-বাংলাদেশ,-প্রথমার্ধে-পিছিয়ে-ঋতুপর্ণারা
ad728

১২ বছর পর আবার থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল। পুরোনো হিসাব পাল্টানোর স্বপ্ন ছিল ঋতুপর্ণা–রুপনাদের। তবে ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় মাঠে প্রীতি ম্যাচের প্রথমার্ধে স্বাগতিকদের কাছে ১–০ ব্যবধানে পিছিয়ে বিরতিতে গেছে লাল–সবুজের মেয়েরা।

২০১৩ সালে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ৯–০ গোলের বিশাল হার বুকে চেপে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। দীর্ঘ এক যুগ পর আবারও সেই লড়াইয়ের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, এবার সমীকরণটা বদলানোর আশায়।

তবে ম্যাচ সরাসরি সম্প্রচার না হওয়ায় দেশের ফুটবল সমর্থকদের অপেক্ষা এখন শুধু চূড়ান্ত ফল জানার। আপাতত জানা গেছে—প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে এগিয়ে আছে থাইল্যান্ড।

এই ম্যাচ দিয়েই সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছে বাংলাদেশ নারী দল। পাশাপাশি আগামী বছরের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির পথচলাও শুরু হলো এখান থেকেই।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ১০৪ নম্বরে, আর থাইল্যান্ড ৫৩তম পজিশনে। ম্যাচের আগে গোলকিপার রুপনা চাকমার আত্মবিশ্বাসী কণ্ঠ, ‘অবশ্যই সেরাটা দিতে চাই, আমাদের লক্ষ্য জেতা।’


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ