google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৪৩ দিন ও ৯ ম্যাচ পর মাঠে ফিরলেন নেইমার, চোখে পড়ল আত্মবিশ্বাস

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2025 ইং
ছবির ক্যাপশন: ৪৩-দিন-ও-৯-ম্যাচ-পর-মাঠে-ফিরলেন-নেইমার,-চোখে-পড়ল-আত্মবিশ্বাস ছবির ক্যাপশন: ৪৩-দিন-ও-৯-ম্যাচ-পর-মাঠে-ফিরলেন-নেইমার,-চোখে-পড়ল-আত্মবিশ্বাস
ad728

কাতার বিশ্বকাপের পর চোটে ভুগে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর অনুশীলনের সময় ঊরুর চোটে পড়েন তিনি। এরপর ৪৩ দিন ও ৯ ম্যাচ পর অবশেষে ফিরলেন ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে ফোর্তালেজার বিপক্ষে।

ম্যাচের ৬৭ মিনিটে বদলি হিসেবে নামেন নেইমার এবং ২৩ মিনিট খেলে দর্শক ও সমর্থকদের মন জয় করেছেন। যোগ করা সময়ে ফ্রি-কিক নেয়ার মুহূর্তটি বিশেষ আকর্ষণ তৈরি করে, যদিও গোল হয় না।

মাঠে থাকাকালীন নেইমার দুটি শট নিয়েছেন, তিনটি সুযোগ তৈরি করেছেন এবং চারবার ড্রিবলের চেষ্টা করেছেন, যার মধ্যে দুটিতে সফল হয়েছেন। বলের নিয়ন্ত্রণ, নিখুঁত পাস এবং ঝলমলে ছোঁয়া—সব মিলিয়ে পুরোনো নেইমারের আত্মবিশ্বাস ফুটে উঠেছে। সান্তোসের সমতাসূচক গোলের শেষ পাসও তাঁরই; এটি যদি আত্মঘাতী না হতো, তাহলে অ্যাসিস্টের খাতায় থাকত নেইমারের নাম।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই বারবার বলেছেন ফিট নেইমার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই ছন্দ ও ফিটনেস কত দিন টিকবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ