google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধ ও লাশ দেখতে না দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ায়-পূর্ববিরোধ-ও-লাশ-দেখতে-না-দেওয়া-নিয়ে-সংঘর্ষ,-নিহত-১ ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ায়-পূর্ববিরোধ-ও-লাশ-দেখতে-না-দেওয়া-নিয়ে-সংঘর্ষ,-নিহত-১
ad728

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর গ্রামে পূর্ববিরোধ ও মায়ের লাশ দেখতে না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নাসির উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদেকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের অনুসারী এবং বিরামপুর গ্রামের ইউপি সদস্য আনিছুর রহমান ও ব্যবসায়ী সাচ্চু মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের আধিপত্যের বিরোধ চলছিল। এর জেরে রমজান মাসেও লুডু খেলা নিয়ে সংঘর্ষ হয়েছিল। পরে সালিসের মাধ্যমে সেটির নিষ্পত্তি হলেও উত্তেজনা থেকে যায়।

গতকাল শুক্রবার গ্রামের বাসিন্দা হাসেম মিয়ার স্ত্রী মোসাম্মাৎ বেগম (৯৫) মারা গেলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়। তাঁর ছয় ছেলের মধ্যে চারজন দীর্ঘদিন আগে হারুন পক্ষের সঙ্গে যুক্ত হন। এ কারণে বাকি দুই ছেলের পক্ষ থেকে তাঁদেরকে লাশ দেখতে ও দাফনে অংশ নিতে নিষেধ করা হয়। এতে রাত থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।

আজ সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অনেককে হেলমেট, লাইফ জ্যাকেট এবং ক্রিকেট প্যাড পরে সংঘর্ষে অংশ নিতে দেখা যায়। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, লুটপাট ও একাধিক ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সদর থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ