google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আসিফ আকবরের কথায়: “আমি সংগীতের মানুষ নই, তবু নিয়তি আমাকে সফলতা দিয়েছে”

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
ছবির ক্যাপশন: আসিফ-আকবরের-কথায়:-“আমি-সংগীতের-মানুষ-নই,-তবু-নিয়তি-আমাকে-সফলতা-দিয়েছে” ছবির ক্যাপশন: আসিফ-আকবরের-কথায়:-“আমি-সংগীতের-মানুষ-নই,-তবু-নিয়তি-আমাকে-সফলতা-দিয়েছে”
ad728

যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে অংশ নিচ্ছেন বাংলাদেশের একাধিক সংগীতশিল্পী ও ব্যান্ড। ১৭ বছর পর দেশটিতে কনসার্ট করতে গেছেন সংগীতশিল্পী আসিফ আকবর, আর প্রথমবার দেশটিতে গেছেন ব্যান্ড অর্থহীন। গতকাল শনিবার একই মঞ্চে পারফর্ম করেছেন তাঁরা। গ্রিনরুম থেকে অর্থহীন ব্যান্ডের বেজ গিটারিস্ট ও ভোকালিস্ট সাইদুস সালেহীন সুমন-এর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন আসিফ, যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, “২৫ অক্টোবর শো ছিল আমেরিকার বোস্টন শহরে। বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে মিউজিক লিজেন্ডদের সঙ্গে স্টেজ শেয়ার করার। গ্রিনরুম শেয়ার করেছি তরুণদের সঙ্গেও। আমি সংগীতের মানুষ নই, তবু নিয়তি আমাকে এখানে সফলতা দিয়েছে। এই কারণেই আমার দায়বদ্ধতাও বেশি।”

তিনি আরও জানিয়েছেন, “বোস্টনে এসে একই স্টেজ শেয়ার করেছি স্বনামখ্যাত ব্যান্ড অর্থহীনের সঙ্গে। লিভিং লিজেন্ড সুমন ভাইয়ের সঙ্গে আগেও একই স্টেজে পারফর্ম করেছি। তিনি সব সময়ই আমার ব্যাপারে উচ্ছ্বসিত, আজকেও ব্যত্যয় ঘটেনি। ব্যাকস্টেজে দাঁড়িয়ে আমার পারফরম্যান্স দেখেছেন।”

শেষে আসিফ লিখেছেন, “সুমন ভাইয়ের জীবনের উপর দিয়ে স্টিম রোলার চললেও তিনি এখনো আস্থায় অবিচল। এই ধরনের মানুষের জন্য সংগীতজগৎ এখনো ভালো লাগে। সুমন ভাই, আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা। আপনাকে ভালোবাসি। আপনি আমাদের জীবন্ত কিংবদন্তি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ভালোবাসা অবিরাম।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ