google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন না হলে বাতিলের ঘোষণা চাই জামায়াতের

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
ছবির ক্যাপশন: সুষ্ঠু-নির্বাচন-না-হলে-বাতিলের-ঘোষণা-চাই-জামায়াতের ছবির ক্যাপশন: সুষ্ঠু-নির্বাচন-না-হলে-বাতিলের-ঘোষণা-চাই-জামায়াতের
ad728

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে তা বাতিল করা হবে—এমন ঘোষণা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছ থেকে চাইছে জামায়াত। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে বলে তিনি জানান।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন: রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। এ বৈঠকের আয়োজন করে প্রথম আলো ও একশনএইড বাংলাদেশ। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ তাহের বলেন, প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে, মূলধারার রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসাতে হবে। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি টেলিভিশনে প্রচার করা হবে, জনগণ দেখবে। তারপরও যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তবে সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন আয়োজনের ঘোষণা প্রধান উপদেষ্টা দেবেন—এ প্রত্যাশা জামায়াতের।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে যারা জয়ী হবে, জামায়াত তাদের ‘গলায় মালা পরাবে’। দেশের বিগত ৫৪ বছরের ব্যর্থতার বড় কারণ সুষ্ঠু নির্বাচন না হওয়া বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে নিজেদের নিয়ন্ত্রণ করার আহ্বান জানান।

জামায়াতের এই নেতা দাবি করেন, দেশে নেতৃত্বের সংকট রয়েছে। অতীতের পরিবর্তনগুলো জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। দুর্নীতি এবং বৈষম্যের কারণে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। তবে তিনি জুলাইয়ের অভ্যুত্থানকে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করে বলেন, এতে অংশ নেওয়া ৮০ শতাংশই শ্রমজীবী মানুষ, অথচ তাদেরই পরবর্তীতে অবহেলা করা হয়েছে।

কর্মসংস্থান প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি জানান, বিজয়ী হলে জামায়াত ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ নেবে। দুর্নীতি কমানো ও সুশাসন নিশ্চিতের মাধ্যমে দারিদ্র্য হ্রাস করে কর্মক্ষেত্র বাড়ানো হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। একশনএইড বাংলাদেশের পক্ষ থেকে নয়টি জেলায় অনুষ্ঠিত আলোচনার সুপারিশ তুলে ধরা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ