google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কম

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কম ছবির ক্যাপশন: ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কম
ad728

ভারতের অন্ধ্র প্রদেশে আছড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন দুর্বল হয়ে গেছে। প্রবল ঘূর্ণিঝড় থেকে তা প্রথমে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, এরপর আজ বুধবার সকাল ৯টার দিকে গভীর নিম্নচাপে রূপ নেয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলের মধ্যেই এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ‘মোন্থা’র প্রভাবে বাংলাদেশে প্রত্যাশিত পরিমাণ বৃষ্টি নাও হতে পারে। তবে খুলনা বিভাগসহ দেশের কিছু স্থানে অল্প বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতেও বিকেল বা সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. বজলুর রশীদ বলেন,

“মোন্থা দ্রুত দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাব বাংলাদেশের উপকূলে তেমন পড়বে না বলেই মনে হচ্ছে। বিশেষ করে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে।”

তিনি আরও জানান, আগামীকাল বৃহস্পতিবারও কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তা ভারী বৃষ্টি হবে না।

এদিকে ঘূর্ণিঝড় ‘মোন্থা’র দুর্বল অবস্থার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে দেওয়া সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজ বিকেল পর্যন্ত সাবধানতার সঙ্গে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ