google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: সিপিএলে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলছেন সাকিব আল হাসান
ব্যাট হাতে ঝলক দেখালেন সাকিব আল হাসান।
বাংলাদেশের অলরাউন্ডার ১০ ম্যাচ পর স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটি করলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে তিনি খেললেন বিধ্বংসী ইনিংস। মাত্র ২৬ বলে করলেন ৬১ রান, যাতে ছিল ৫টি চার ও ৫টি ছক্কা।
সাকিব সর্বশেষ ফিফটি করেছিলেন এ বছরের গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২০ বলেই ফিফটি ছুঁয়েছেন সাকিব। এটি তাঁর ক্যারিয়ারে যৌথভাবে দ্রুততম ফিফটি। ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩৪.৬১, যা ৩০ ছাড়ানো ইনিংসে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ২২২.৫৮—২০২৩-২৪ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩১ বলে ৬৯ রানের ইনিংসে।
আজ ফ্যালকনস ব্যাট করে ৪ উইকেটে ২০৪ রান তোলে। তবে সেন্ট লুসিয়া ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। নিউজিল্যান্ডের ওপেনার টিম সাইফার্ট ৫৩ বলে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।
বল হাতে সাকিব ২ ওভার করে দেন ৩২ রান।