google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকঢোল পিটিয়েও কৃত্রিম বৃষ্টি আনতে ব্যর্থ দিল্লির বিজেপি সরকার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ঢাকঢোল-পিটিয়েও-কৃত্রিম-বৃষ্টি-আনতে-ব্যর্থ-দিল্লির-বিজেপি-সরকার ছবির ক্যাপশন: ঢাকঢোল-পিটিয়েও-কৃত্রিম-বৃষ্টি-আনতে-ব্যর্থ-দিল্লির-বিজেপি-সরকার
ad728

ভারতের রাজধানী দিল্লির ভয়াবহ বায়ুদূষণ কমাতে কৃত্রিম বৃষ্টির চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গতকাল মঙ্গলবার ৩ কোটি ২১ লাখ রুপি ব্যয়ে ‘ক্লাউড সিডিং’ প্রকল্প চালু করেছিল দিল্লির বিজেপি সরকার। কানপুর আইআইটির পরীক্ষামূলক এই উদ্যোগে মেঘে রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি ঘটানোর কথা থাকলেও রাজধানীতে বৃষ্টির এক ফোঁটাও পড়েনি।

চেসনা বিমান দিয়ে ড্রাই আইস, সিলভার আয়োডাইড ও অন্যান্য রাসায়নিক ছড়িয়ে দেওয়া হয়। বিশেষজ্ঞরা আশা করেছিলেন ১৫ মিনিট থেকে ২ ঘণ্টার মধ্যে বৃষ্টি নামবে। কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ মাত্র ১৫ থেকে ২০ শতাংশ থাকায় তা সম্ভব হয়নি। শুধু দিল্লির উপকণ্ঠ নয়ডায় অতি সামান্য (০.১ মিলিলিটার) বৃষ্টি দেখা গেছে।

ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। বিশেষজ্ঞদের মত—এ ধরনের ব্যয়সাপেক্ষ উদ্যোগ সাময়িক স্বস্তি দিলেও দূষণের মূল কারণ বন্ধ না করলে সমস্যা সমাধান অসম্ভব। দীপাবলিতে বাজি পোড়ানো, খেতের আগুন, নির্মাণকাজের ধুলা এবং শিল্প–বর্জ্যই দূষণের বড় উৎস; এসব নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

আইআইটি দাবি করেছে, পরীক্ষা পুরোপুরি ব্যর্থ নয়—পিএম ২.৫ দূষণ মাত্রা ৬ থেকে ১০ শতাংশ কমেছে। তবে পরিবেশবিদদের মতে, বড়জোর দুই–তিন দিন এই প্রভাব থাকে; পরে অবস্থা আগের মতোই হয়ে যায়।

চীন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে কৃত্রিম বৃষ্টির কিছু সাফল্য দেখা গেলেও দিল্লিতে এই উদ্যোগ স্বল্প ফল এনে দিল বলেই মন্তব্য সংশ্লিষ্টদের।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ