google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার সাক্ষাৎকার: আগের কর্মকাণ্ড ভুলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রেস সচিব

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2025 ইং
ছবির ক্যাপশন: শেখ-হাসিনার-সাক্ষাৎকার:-আগের-কর্মকাণ্ড-ভুলে-না-যাওয়ার-পরামর্শ-দিয়েছেন-প্রেস-সচিব ছবির ক্যাপশন: শেখ-হাসিনার-সাক্ষাৎকার:-আগের-কর্মকাণ্ড-ভুলে-না-যাওয়ার-পরামর্শ-দিয়েছেন-প্রেস-সচিব
ad728

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়া সাংবাদিকদের জন্য সতর্কবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম। তিনি বলেন, “একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস লঙ্ঘনকারী কেউ নেই।”

বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, “সাক্ষাৎকার গ্রহণ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে পারবেন। সাক্ষাৎকারটি আমরা এখনো পড়িনি। পড়ার পর মন্তব্য করব।”

তিনি আরও যোগ করেন, “যাঁরা সাক্ষাৎকার নিচ্ছেন, তাঁদের যেন শেখ হাসিনার অতীত কর্মকাণ্ড ভুলে না যায়। জাতিসংঘের রিপোর্টসহ আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয় উঠে এসেছে।”

যুক্তরাজ্যভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি সম্প্রতি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে। সাক্ষাৎকারে শেখ হাসিনা আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলে ভোট বর্জনের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন। এই বিষয়ে শফিকুল আলম বলেন, “আমরা এটি দেখিনি, কিন্তু আওয়ামী লীগ এখন নেই। দু-একটি ঝটিকা মিছিল হয়েছে, কিছু লোক হয়তো কিছু অর্থ পেয়েছে।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ