google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিটি ব্যাংক চালু করল মাস্টারকার্ড নেটওয়ার্কভিত্তিক ‘ওয়ার্ল্ড এলিট’ ক্রেডিট কার্ড

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 23, 2025 ইং
ছবির ক্যাপশন: সিটি-ব্যাংক-চালু-করল-মাস্টারকার্ড-নেটওয়ার্কভিত্তিক-‘ওয়ার্ল্ড-এলিট’-ক্রেডিট-কার্ড ছবির ক্যাপশন: সিটি-ব্যাংক-চালু-করল-মাস্টারকার্ড-নেটওয়ার্কভিত্তিক-‘ওয়ার্ল্ড-এলিট’-ক্রেডিট-কার্ড
ad728

দেশে প্রথমবারের মতো সিটি ব্যাংক মাস্টারকার্ড নেটওয়ার্কভিত্তিক ‘ওয়ার্ল্ড এলিট’ ক্রেডিট কার্ড সেবা চালু করেছে। নতুন এই কার্ডধারীদের জন্য প্রথম ধাপে ১০ হাজার টাকার উপহার ভাউচার থাকবে। এছাড়া সিটি ক্যাপিটাল থেকে বিনিয়োগ পরামর্শ নেওয়ার সুযোগও থাকবে।

শুরুর প্রোমোশনের অংশ হিসেবে দেশসেরা পাঁচতারা হোটেলে—শেরাটন ঢাকা, দ্য ওয়েস্টিন, লো মেরিডিয়েন—একটি বুফে কিনলে বিনা মূল্যে আরেকটি বুফে পাবেন এই কার্ডধারীরা।

রোববার রাজধানীর গুলশানের সিটি ব্যাংক সেন্টারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান, মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের সভাপতি গৌতম আগরওয়াল এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।

কার্ডের বিশেষ সুবিধা
ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ডধারীরা আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন এবং সিটি ব্যাংকের সব লাউঞ্জেও সীমাহীন প্রবেশাধিকার পাবেন। এছাড়া মাস্টারকার্ডের আন্তর্জাতিক সুবিধা যেমন গলফ গ্রিন-ফি, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক রাতের বিনামূল্যে আবাসন, বিশেষ খাবারের অভিজ্ঞতা, তিন মাসের স্যান্ডস লাইফস্টাইল এলিট সদস্যপদ, ডেটা রোমিং সুবিধা ও ব্রিলিয়ান্ট বাই ল্যাঙ্গহাম রুবি সদস্যপদও পাওয়া যাবে।

অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে সার্বক্ষণিক মাস্টারকার্ড পরিচারক সহায়তা, ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া নেওয়ায় সর্বোচ্চ ১ হাজার মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয়, সড়কপথে ৫০০ ডলার পর্যন্ত ক্রেডিট সুবিধা এবং দেশের ৫ হাজারের বেশি অংশীদার বিক্রয়কেন্দ্রে সুদবিহীন কিস্তি সুবিধা। এছাড়া নির্বাচিত রেস্তোরাঁ, পোশাকের দোকান ও জীবনযাপন সংক্রান্ত ব্র্যান্ডে বিশেষ ছাড় পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা যা বললেন
সিটি ব্যাংকের সিএফও মো. মাহবুবুর রহমান বলেন, “ওয়ার্ল্ড এলিট কার্ড দেশের অভ্যন্তরীণ অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। ক্রেডিট কার্ডধারীরা দেশের ভেতরেও খরচ করবেন।”

মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের সভাপতি গৌতম আগরওয়াল বলেন, “বাংলাদেশে এমন শ্রেণির মানুষ তৈরি হচ্ছে যারা ব্যাংকিং খাতে বিশ্বমানের সেবা প্রত্যাশা করেন। এই কার্ড তাদের জন্য উন্নত অভিজ্ঞতা ও বিভিন্ন সুবিধা নিশ্চিত করবে।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “গত ১২ মাসে আমরা ৩০টির বেশি নতুন সেবা চালু করেছি। সিটি ব্যাংকের সঙ্গে যৌথভাবে এই কার্ডে যুক্ত করা হয়েছে এমন সুবিধা যা আন্তর্জাতিক মানের। বিশেষ করে ভ্রমণপ্রিয় বাংলাদেশি গ্রাহকদের জন্য এটি কার্যকর।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ