google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ডা. জাহিদের

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
ছবির ক্যাপশন: খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ডা. জাহিদের ছবির ক্যাপশন: খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ডা. জাহিদের
ad728

বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে চিকিৎসকদের দেওয়া চিকিৎসা বেগম জিয়া গ্রহণ করতে পারছেন এবং তা মেইনটেইন করছেন। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, মানুষের ভালোবাসা ও দোয়ার বরকতেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে—গুজব ছড়ানো বা গুজবে কান না দিতে। দলের ভেতরে তথ্য দেওয়ার নির্ধারিত প্রক্রিয়া রয়েছে, সেটিই অনুসরণ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

আবেগঘন কণ্ঠে ডা. জাহিদ বলেন, “ছয় বছর ধরে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, এবারও ধৈর্য ধরুন। দেশনেত্রী বেগম জিয়া আজ দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার প্রতীক—এটি আজ প্রমাণিত।”

তিনি জানান, তারেক রহমান সার্বক্ষণিকভাবে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। ইউকে থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে খালেদা জিয়াকে দেখবেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুই এখন করা হবে না বলেও জানান তিনি।

ডা. জাহিদ আরও বলেন, বেগম জিয়ার স্বাস্থ্য বিষয়ে তিনি ব্রিফ করবেন এবং অন্যান্য বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্রিফ করবেন—এ নির্দেশনাও দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অন্য কারও বক্তব্য বা ব্রিফিংকে গুরুত্ব না দিতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।
মেডিকেল বোর্ডে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত আছেন।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ