google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে বাতিল

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Dec 7, 2025 ইং
ছবির ক্যাপশন: স্মৃতি-মান্ধানা-ও-পলাশ-মুচ্ছলের-বিয়ে-বাতিল ছবির ক্যাপশন: স্মৃতি-মান্ধানা-ও-পলাশ-মুচ্ছলের-বিয়ে-বাতিল
ad728

শেষ পর্যন্ত বিয়েটা হবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা চলছিল। তবে রবিবার দুপুরে ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুরকার পলাশ মুচ্ছল। একই সময়ে ক্রিকেটার স্মৃতি মান্ধানাও বিষয়টি নিয়ে নিজের বিবৃতি দিয়েছেন। দুজনের পাঁচ বছরের সম্পর্ক চুকেবুকে গেছে এবং বিয়ে বাতিল হয়েছে।

স্মৃতি ও পলাশের বাগদান, গায়েহলুদ এবং সংগীত অনুষ্ঠান নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। তাদের বিয়ে ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে হওয়ার কথা ছিল। তবে স্মৃতির বাবার অসুস্থতার কারণে বিয়ে প্রথমে স্থগিত করা হয়। দুই সপ্তাহ পরই বিয়ে বাতিলের খবর প্রকাশ পায়। পলাশ লিখেছেন, “আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে দাঁড়াচ্ছি।”

বিয়ে স্থগিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পলাশকে নিয়ে কিছু গুজব ছড়ায়। এতে দাবি করা হয়, স্মৃতির সঙ্গে সম্পর্ক থাকাকালে তিনি অন্য নারীর সঙ্গে জড়িয়েছিলেন। পলাশ তার টিমের মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যাঁরা মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই কঠিন সময়ে যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।”


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ