google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থায় বাংলা–ইংরেজির সঙ্গে আরবি যুক্ত করা হবে

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থায় বাংলা–ইংরেজির সঙ্গে আরবি যুক্ত করা হবে ছবির ক্যাপশন: ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থায় বাংলা–ইংরেজির সঙ্গে আরবি যুক্ত করা হবে
ad728

মতায় গেলে বেকার জনগোষ্ঠীকে কর্মোপযোগী করে তুলতে শিক্ষাব্যবস্থায় বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষা যুক্ত করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ জন্য আলাদা কোনো শিক্ষাধারা চালু করা হবে না; সাধারণ শিক্ষা ও মাদ্রাসাসহ সব স্তরেই এই ব্যবস্থা কার্যকর করা হবে।

রোববার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড় এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। জামায়াতের ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী কমিটির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

শফিকুর রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে ভাষাজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘সারা বিশ্বে যেন আমাদের প্রবাসী কর্মীরা সম্মানের সঙ্গে কাজ করতে পারে এবং দেশকে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে, সে জন্য তাঁদের হাতকে দক্ষ হাতে পরিণত করা হবে,’ বলেন তিনি।

নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন জামায়াতের আমির। তিনি জানান, রাজধানীসহ বড় শহরগুলোতে নারীদের জন্য ‘ইভিনিং বাস সার্ভিস’ চালু করা হবে। পাশাপাশি সরকারি ডাবল ডেকার বাসের নিচতলা নারীদের জন্য সংরক্ষিত রাখা হবে।

চাঁদাবাজি প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, দেশে চাঁদাবাজি এখন একটি ‘নতুন পেশা’ হয়ে দাঁড়িয়েছে। যারা এ কাজে যুক্ত, তাদের সৎ পথে ফেরানোর সুযোগ দেওয়া হবে এবং হালাল রুজির ব্যবস্থা করা হবে। তবে যারা এই পথ ছাড়বে না, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

চাঁদাবাজদের শনাক্ত ও জনগণের সমস্যা সমাধানে জামায়াত দুটি মোবাইল অ্যাপ চালু করেছে বলেও জানান তিনি। একটির মাধ্যমে চাঁদাবাজদের তথ্য দেওয়া যাবে, যেখানে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। অন্য অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারবে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে।

জামায়াতের জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে ছয় মাস অন্তর জনগণের মুখোমুখি করা হবে বলেও ঘোষণা দেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘পাঁচ বছরে একবার এলাকায় এসে সালাম দিয়ে চলে যাওয়ার রাজনীতি আমরা চাই না।’

জনসভায় তিনি দাবি করেন, ৫ আগস্টের পর জামায়াত প্রতিশোধ, মামলা–বাণিজ্য ও চাঁদাবাজি না করার যে অঙ্গীকার করেছিল, তা দলটি রক্ষা করেছে। যারা এই প্রতিশ্রুতি মানতে ব্যর্থ হচ্ছে, তাদের ওপর জনগণ যেন আস্থা না রাখে—এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জামায়াতের আমির ঢাকা-৪ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসেনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। তিনি এলাকাবাসীর প্রতি তাঁদের ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।

ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, নিরাপদ ঢাকা গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে এবং ফ্যাসিবাদের বিপক্ষে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে। ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসেন বলেন, ক্ষমতায় গেলে বাওয়ানী ও করিম জুট মিল পুনরায় চালু করা হবে এবং এলাকায় সরকারি কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ