google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। সর্বশেষ গত বছরের নভেম্বরে তিনি ওয়ানডে খেলেছিলেন। তবে খারাপ ফর্মের কারণে বাদ পড়েছেন ব্যাটসম্যান মারনাস লাবুশেন।
এবার ওয়ানডেতে অভিষেকের সম্ভাবনা রয়েছে ২৯ বছর বয়সী ম্যাট রেনশরর। লিস্ট ‘এ’ ক্রিকেটে ভালো ফর্মে থাকার পুরস্কার হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।
প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর পার্থে।
মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), কুপার কনোলি, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ (উইকেটকিপার), মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জ্যাম্পা।
ওয়ানডের শেষ ১০ ইনিংসে লাবুশেনের সর্বোচ্চ রান ছিল মাত্র ৪৭। তবে শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে ১৬০ রানের ইনিংস খেলে টেস্ট দলে ফেরার সম্ভাবনা জাগিয়েছেন তিনি।
অন্যদিকে শেফিল্ড শিল্ডে খেলার কারণে পার্থে প্রথম ওয়ানডেতে থাকবেন না উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি।
ওয়ানডে সিরিজের পর অস্ট্রেলিয়া খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচের দলও ঘোষণা করেছে সিএ। চোটের কারণে বাইরে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ফেরানো হয়েছে পেসার নাথান এলিসকে।
প্রথম টি-টোয়েন্টি হবে ২৯ অক্টোবর ক্যানবেরায়।
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবোট, হ্যাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ (উইকেটকিপার), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জ্যাম্পা।