google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রযোজকের অনৈতিক প্রস্তাবের অভিযোগ তুললেন অভিনেত্রী পায়েল সরকার

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2025 ইং
ছবির ক্যাপশন: প্রযোজকের-অনৈতিক-প্রস্তাবের-অভিযোগ-তুললেন-অভিনেত্রী-পায়েল-সরকার ছবির ক্যাপশন: প্রযোজকের-অনৈতিক-প্রস্তাবের-অভিযোগ-তুললেন-অভিনেত্রী-পায়েল-সরকার
ad728

‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার। ছবিটি ১৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও ফেডারেশনের জটিলতার কারণে শেষ মুহূর্তে আটকে যায়। ‘অ্যাডাল্ট’ সনদ পাওয়া এই সিনেমা নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে এসে বিস্ফোরক দাবি করলেন পায়েল।

প্রোমোতে পায়েল জানান, ক্যারিয়ারের শুরুর দিকে এক প্রযোজক তাঁকে অনৈতিক সুবিধার প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।’ সঞ্চালকের প্রশ্নে তিনি সরাসরি স্বীকার করেন—‘হ্যাঁ, যৌন সুবিধাই।’

তিনি আরও জানান, প্রস্তাবে রাজি না হওয়ায় সেই প্রযোজক সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে অপমানজনক মন্তব্য করতেন, তাঁর ছবির ওপর ক্রস চিহ্ন দিয়ে খারাপ কথা লিখতেন। পায়েলের ভাষায়, ‘উনি বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন।’ পরে তিনি কাজের মাধ্যমে ফিরতে সক্ষম হন—‘প্রেম আমার’ ও ‘লে ছক্কা’–র মতো সুপারহিট ছবিতে অভিনয় করেন তিনি।

একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক ছবির নায়িকা ছিলেন পায়েল। দেবের সঙ্গে তাঁর জুটি ছিল ব্লকবাস্টার—‘আই লাভ ইউ’, ‘লে ছক্কা’, ‘প্রেম আমার’ তাঁর উল্লেখযোগ্য কাজ।

পায়েল অভিযোগ করেন, সমাজে এখনো নারীর ‘না’ বলাকে সম্মান করা হয় না। তিনি বলেন, ‘একজন মহিলা না বললেই সেটা পুরুষের ইগোতে লাগে—সে ইন্ডাস্ট্রির হোক বা বাইরে।’

ব্যক্তিগত জীবন নিয়েও পায়েলকে ঘিরে আলোচনার শেষ ছিল না। একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে টলিউডে গুঞ্জন ছিল, পরে সেই সম্পর্ক ভেঙে যায়। রাজ পরে শুভশ্রীকে বিয়ে করেন। তবে পায়েল এখনো বিয়ে করেননি, বয়স পেরিয়েছে ৪০।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ